ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি:
 
কৃষি বিভাগের খাতা কলমের হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে এবারো প্রায় ৭শ হেক্টর বেশি জমিতে বেড়েছে আলু চাষের পরিধি। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। পাইকারি হাট বাজারে বেড়েছে সরবরাহ। তবে ক্রেতার অভাবে আলুর বাজারে ঘটেছে দর পতন। অপর দিকে হিমাগারে সিন্ডিকেটের কারণে আলুর সংরক্ষণে স্লিপ পাচ্ছেন না চাষীরা। পচনশীল ফসল হওয়াই বাড়িতে না রেখে বাজারে নিয়ে এসেও উপযুক্ত দাম পাচ্ছেন না  চাষীরা এতে করে বাজারজাত করতে হারাচ্ছে আগ্রহ।
গত কয়েক সপ্তাহ জুড়ে আক্কেলপুর খুচরা বাজারে পাকড়ি (লাল) আলুর দাম কেজি প্রতি ১৫ টাকায় নিচে নেমে এসেছে। পাইকারি হাটে আলু আরও কমে প্রতিমন ৪ ‘শ টাকায় নেমে এসেছে। অন্যদিকে ডায়মন্ড জাতের হল্যান্ড আলু ও গ্রানুলা সাদা জাতের আলুর বিক্রি হচ্ছে প্রতিমন ৩ টাকায়। কৃষদের দাবি ব্যবসায়ীরা কারসাজি করে আলুর বীজে অধিক মূল্য লাভ করায় কৃষকরা বেশি দামে কিনেছিলেন বীজ আলু। বীজ আলু একশ টাকায় কিনে তা উৎপাদন করে প্রতিকেজি আলু ১০টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠা হিমসিম হয়ে পড়েছে আলু চাষীদের।
 
আক্কেলপুর কলেজ বাজার, তিলকপুর, গোপীনাথপুর জামালগঞ্জ ও রায়কালী ইউনিয়নে পাইকারী আলুর বাজার ঘুরে দেখা গেছে, সব জায়গায় আলুর স্তুপ, নেই ব্যাপারীদের হাঁক ডাক, নেই তাদেরও কেনার উৎসাহ উদ্দীপনা। ফলে উৎপাদক চাষী বা আড়তদাররা মাথায় হাত দিয়ে অপেক্ষায় আছে পাইকারদের হাঁক ডাকের।
 
পরিবেশ ও মাটির কারণে উত্তরের অন্যান্য জেলার চেয়ে জয়পুরহাট জেলায় আলুর ফলন বেশি হয়। আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আলু চাষী জাইদুল ইসলাম বলেন, গত বছর আলুর বাজার ভালো ছিল। তাই এবার আলু চাষির সংখ্যা ও জমির পরিমাণ বেড়ে যায়। তিনি জানান, এক বিঘা জমিতে আলু চাষ করতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে আলু বিক্রি হচ্ছে বিঘা প্রতি ১৫থেকে ১৬ হাজার টাকায়। আলুর বাজার প্রতি মন ১২শ থেকে ১৩শ টাকা থাকলে কিছুটা লাভ হতো।
 
জালালপুর গ্রামের আলু চাষী মোঃ সাজাহান আলী বলেন, একশত টাকা কেজিতে বীজ আলু কিনে আজ বাজারে এসে ক্রেতারা আলুর দাম করছে মাত্র ১০ টাকা কেজি। এতে উৎপাদনের খরচ উঠবে না । এবার আলু চাষে লাভের চেয়ে খরচের ভাগই বেশি।
বদলগাছী উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আলু চাষী পাপ্পু মন্ডল আক্ষেপ করে বলেন, এই দামে আলু বিক্রি করলে বউ-ছল (স্ত্রী-সন্তান)ও থাকবে না। বাজারে আলু নিয়ে আসলে ২শ থেকে ৩শ টাকা প্রতি মনে বিক্রি করতে হচ্ছে।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবার চলতি মৌসুমে এ উপজেলায় ৬হাজার ৬হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন জানান, আক্কেলপুরে চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে প্রায় ৭শ হেক্টর জমিতে বেশি আলু চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। উৎপাদন বেশি হওযায় বাজারে আলুর দাম কমেছে।
 
জেলা কৃষি বিপণন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান বলেন, আলু পচনশীল ফসল। সরাকরি ভাবে আলু স্টোরেজ রাখার ব্যবস্থা নেয়। আক্কেলপুরে তিনটি বেসরকারি হিমাগার রয়েছে । সকল কৃষক একযোগে আলু চাষ না করে বিকল্প সরিষা চাষ করলে কিছুটা লাভবান হতেন। অথবা রপ্তানী যোগ্য উন্নত জাতের আলু চাষও করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

1

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

2

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

3

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

4

“মহা জাদু জানে” গান: হাবিব ওয়াহিদের নতুন ফিউশন এখন ভাইরাল,

5

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

6

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

7

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

8

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

9

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

10

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

11

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

12

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

13

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

14

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

15

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

16

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

17

বাংলাদেশ ২০টি জে-১০সি যুদ্ধবিমান কিনছে | চীনের সঙ্গে ২.২ বিল

18

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

19

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

20