ইং
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র আটক--

নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয় দুই কলেজ ছাত্র। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হলে তাদের থানায় সোপর্দ করে বিজিবি।


সোমবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
আটক কলেজ ছাত্ররা হলেন, জেলার বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) ও একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। আটক মিনহাজুল ইসলাম নওগাঁ ডিগ্রী কলেজের ছাত্র এবং তামিম আহমেদ সৌরভ সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ছাত্র বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল বিকেলে ৫-৬ জন বন্ধু মিলে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভুখন্ডে প্রবেশ করে কাঁটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলছিলেন। এসময় ভারতীয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। সংবাদ পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশী দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে ফিরিয়ে এনে সাপাহার থানায় হস্তান্তর করেন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায়।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, গতকাল সোমবার সাপাহার উপজেলার জবই বিল এলাকার সীমান্তে ৬জন যুবক ঘুরতে যান। সীমান্ত এলাকায় ছবি তোলার একপর্যায়ে দুজন যুবক দুই দেশের সীমান্তরেখা পেরিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবি’র অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

1

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

2

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

3

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

4

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

5

জাহাজভাঙা কারখানায় মৃত্যু থেমে নেই

6

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

7

ভূঞাপুর-গোপালপুর আসনে জনমত জরিপে চমক — এগিয়ে বিএনপি, জনপ্রিয়

8

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

9

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

10

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

11

অভিমানে শেষ জীবনের গল্প, দুপচাঁচিয়ায় স্বামীর আত্মহত্যা

12

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

13

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

14

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্ম

15

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

16

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

17

গল্প তবু ঈদ আসে

18

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

19

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

20