ইং
এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এতে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল স্বীকৃতি ও ন্যায্য বেতন-ভাতা।

জেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আল মোস্তাহিদ জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর মজিদ, সদস্য তানজিলা খাতুন, তহসিনা খানম ও ফেরদৌসী বেগম।

বক্তারা জানান, দাবি না মানলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করা হবে। একই দাবিতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মসূচি পালিত হয়। এতে   উপজেলা কমিটির সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউন্নবী (রানু), উপজেলার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রমুখ।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

1

পরিবেশের জন্য বিপজ্জনক ৫টি দৈনন্দিন জিনিস—যা আমরা প্রতিদিন ব

2

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

3

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

4

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

5

IBS ও গ্যাস সমস্যা – কারণ, লক্ষণ ও সমাধান | Infomela24

6

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

7

আমাজন জঙ্গল: পৃথিবীর সব থেকে বড় ও রহস্যময় বনভূমি

8

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

9

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

10

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

11

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

12

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

13

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

14

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

15

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

16

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

17

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

18

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

19

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

20