ইং
Deleted
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

নওগাঁর মান্দায় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনির শিকার হয়েছেন সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান। রবিবার দুপুরের  দিকে বিক্ষুব্ধ গ্রাহকেরা গণপিটুনি দিয়ে উপজেলার সতিহাটের মসজিদ বাজার এলাকায় তাকে আটকে রাখে। পরে সমিতির সভাপতি আব্দুল মান্নানকে মৈনম এলাকায় নিয়ে নিজেদের কব্জায় রাখে বিক্ষুব্ধ গ্রাহকেরা। ওই সংস্থার সভাপতি আব্দুল মান্নান মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

গ্রাহকদের অভিযোগ, বেশি মুনাফার লোভ দেখিয়ে এফডিআরের নামে আমানত সংগ্রহ করেন আব্দুল মান্নান ও ওই সমবায় সমিতির সম্পাদক শাহিন আক্তার মিঠু। শুরুর দিকে মুনাফার টাকা দিলেও বেশ কিছুদিন টালবাহানা করেন তারা। এ অবস্থায় আমানতের টাকা ফেরতের জন্য চাপ দিলে সমিতির সাইনবোর্ড গুটিয়ে নিয়ে সটকে পড়ার পাঁয়তারা করা হচ্ছিল।
জানা গেছে, সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক আমানতের নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করেন। 
প্রত্যেক মাসে ১ লাখ টাকায় ২ হাজার টাকা করে মুনাফা দেওয়ার চুক্তি ছিল। প্রথমদিকে সঠিকভাবে মুনাফার টাকা পরিশোধ করা হলেও গত ৬ মাস ধরে টালবাহানা শুরু করে।
গ্রাহক ফারমিন আক্তার বলেন, বেশি মুনাফার লোভ দেখিয়ে ওই সংস্থার সভাপতি আব্দুল মান্নান আমার কাছ থেকে ৬ লাখ টাকা নেয়। গত দেড় বছর ধরে মুনাফা দিচ্ছে না।
আমানতের টাকা ফেরত দিতেও টালবাহানা করছে। আরেক গ্রাহক মোহাম্মদ আলী বলেন, এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেওয়ার অঙ্গিকারে আমার কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। সঠিকভাবে কয়েক মাস মুনাফা পেয়েছি। বর্তমানে সংস্থার লোকজন কার্যক্রম গুটিয়ে আত্মগোপনে আছেন। রবিবার সকালে আব্দুল মান্নানকে পেয়ে গ্রাহকেরা আটকিয়ে গণপিটুনি দেয়।সংস্থার সভাপতি আব্দুল মান্নান বলেন, গ্রাহকের কাছ থেকে নেওয়া টাকা মাঠেই পড়ে আছে। যারা সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা টাকা ফেরত দিচ্ছে না। মাঠ থেকে টাকা উঠানোর চেষ্টা করা হচ্ছে। টাকাগুলো উঠে এলেই গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া হবে। 
স্থানীয় গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, বেশ কিছুদিন ধরে গ্রাহকেরা আমানতের টাকা ফেরতের জন্য আমার কাছে অভিযোগ দিয়ে আসছিল। পর্যায়ক্রমে টাকা ফেরতের অঙ্গীকারও করেছিলেন সংস্থার সভাপতি ও সম্পাদক। এ অবস্থায় আজ তাকে ধরে গণপিটুনি দেয় গ্রাহকেরা। মান্দা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, বেশ কিছুদিন ধরে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্রাহকের টাকা আটকে রাখা সঠিক হয়নি। আমানতের টাকা ফেরত পাওয়া গ্রাহকের নায্য অধিকার। 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষযটি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

1

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

2

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

3

আওয়ামী লীগের লকডাউন আহ্বান ২০২৫: ঢাকাসহ সারাদেশে যানবাহন বন

4

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

5

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

6

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

7

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

8

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

9

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

10

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

11

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

12

ইসলাম ও জীবন – ইসলামি দিকনির্দেশনা, হাদিস ও সুন্নাহর আলোকে প

13

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

14

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

15

জ্বর হলে কী করবেন

16

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

17

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

18

হঠাৎ কেন বাড়ছে চুলকানি সমস্যা? জেনে নিন সঠিক প্রতিকার

19

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

20