ইং
তপন কুমার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

নাগরিকদের সমঅধিকারে জামায়াতে ইসলামী বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, নাগরিকদের সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না। সোমবার (৩১ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার মির্জাপুর রথযাত্রা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  তিনি আরও বলেন, এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না, রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক।
 
এ ছাড়া তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জামায়াতে ইসলামীর রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে।  বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে।
 
শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রধান উপদেষ্টা কেএম রফিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. আবু শাহীন, সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনি, শাহাগোলা ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মো. মোহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, খন্দকার ফজলুর রহমান, মজিদসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

1

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

2

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

3

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

4

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

5

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

6

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

7

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

8

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

9

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

10

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

11

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

12

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

13

ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুম: ভবিষ্যতের শিক্ষা প্রযুক্তি

14

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

15

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

16

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

17

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

18

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

19

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

20