ইং
Deleted
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাত

জয়পুরহাটের কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের ৯৬৭ জন শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ প্রমান পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত রোববার তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনপূর্ব এই বরখাস্তের প্রজ্ঞাপন জাড়ি করেছে মন্ত্রনালয়। চিঠি পেয়ে শিক্ষা অফিসার বলছেন, ওই ঘটনার তদন্তে ভূল বোঝাবুঝি হয়েছে। তিনি আইনি লড়াই করবেন। তবে শিক্ষা অফিসারে বরখাস্তের বিষয়ে এলাকার অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। শুধু শিক্ষা বিভাগই নয়, সরকারি সকল দপ্তরে নজরদারি বাড়াতে সরকারকে অনুরোধ করেছেন। প্রজ্ঞাপনটি গত ২২ এপ্রিল জারি করা হলেও এলাকায় প্রকাশ পায় ২৭ এপ্রিল।

 
জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিফুল ইসলাম চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর মোট ছয় মাসে উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৬৭ জন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বিতরণে গুরুতর অনিয়ম করেছেন। তিনি এসব শিক্ষার্থীদের প্রাপ্ত উপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল একাউন্টে প্রদান না করে নিজেই আত্মসাতের জন্য বেআইনিভাবে একাউন্টগুলো পরিবর্তন করেছে। যার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্ত আদেশ ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে মো. রফিফুল ইসলাম শুধুমাত্র খোরাকি ভাতা পাবেন। তিনি অন্য কোনো সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না। প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, সরকার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল। সেই নীতির বাস্তবায়ন নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কালাই পৌরশহরের দোকানদারপাড়া মহল্লার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমার ছেলে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। উপবৃত্তির জন্য কাগজ-পত্র ও মোবাইল নম্বর নিয়েছে। কিন্তু একবারও উপবৃত্তির টাকা মোবাইলে আসেনি। আমারমত অধিকাংশ অভিভাবকেরই একই অবস্থা। এই স্কুলের প্রায় শতকরা ৮০ জনই উপবৃত্তির টাকা পায় না। শিক্ষা অফিসার ও হেড মাস্টার মিলে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছে। শুধু শিক্ষা অফিসার কেন, হেড মাস্টারকে সাময়িক বরখাস্ত নয়, তাঁকে একবারে চাকুরিচ্যুত করতে হবে।
কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, তিনি সবকিছু নিয়ম মেনে করেছেন। তদন্তে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্যতা প্রমাণ করবেন।
উল্লেখ্য, মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহ, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. রফিফুল ইসলামের সাময়িক বরখাস্ত বহাল থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

📱 “বাংলাদেশে মোবাইল ব্র্যান্ড ২০২৫: দেশি বনাম বিদেশি – কোনটা

1

ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস

2

পোরশায় বাগানের আম চুরি করতে এসে আটক দুই চোর

3

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

4

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

5

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

6

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

7

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

8

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

9

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

10

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

11

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

12

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

13

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

14

“দিনে কতটা পানি খাওয়া উচিত? বেশি বা কম খেলে কী কী ভয়ংকর ক্ষত

15

কক্সবাজার সীমান্তে মাদক-অস্ত্র ঠেকাতে বিজিবির আধুনিক প্রযুক্

16

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

17

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

18

“মহা জাদু জানে” গান: হাবিব ওয়াহিদের নতুন ফিউশন এখন ভাইরাল,

19

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

20