ইং
Deleted
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ


আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। শনিবার (৩ মে) বেলা ১১ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এসে শেষ। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির নেতারা জানান, জাতীয় নাগরিক পাটির (এনসিপি) জেলা সংগঠক ফিরোজ আলমগীরের নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে দলটির কর্মী-সমর্থকেরা অংশ নেন। ওই মিছিল থেকে 'চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই' স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এনসিপির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু সংগঠক বক্তব্য দেন। বক্তরা বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবি করেন। অন্যথায় এনসিপি মাঠ ছাড়বে বলে বলে হুঁশিয়ারি দেন।

এনসিপির অন্যতম জেলা সংগঠক ফিরোজ আলমগীর বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের ওপর নির্যাতনের একটি স্টিম রোলার চালিয়েছে। আমরা  পিলখানার হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডসহ কোনটাই ভুলিনি। আজকে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার নামে পুর্নবাসনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা তাদের সাবধান করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোন পুনর্বাসন হবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরও আঁস্তাকুড়ে নিক্ষেপ করা হবে। আওয়ামী লীগকে নিধন করার মাধ্যমে আবার একটি বাংলাদেশ গঠন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

1

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

2

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

3

IBS ও গ্যাস সমস্যা – কারণ, লক্ষণ ও সমাধান | Infomela24

4

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

5

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

6

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

7

জাফরান: গুণাগুণ, উপকারিতা, দাম ও ব্যবহার | Infomela24

8

টেলিটক নাম্বার দেখার উপায়

9

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

10

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

11

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

12

খাগড়াছড়ি: ১৪৪ ধারা জারি ভেঙে সংঘর্ষ, ১৩ সেনা আহত infomela2

13

পোরশায় আওয়ামী লীগ নেতা সুদেব সাহা আটক

14

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

15

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

16

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

17

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

18

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

19

ইসলাম ও জীবন – ইসলামি দিকনির্দেশনা, হাদিস ও সুন্নাহর আলোকে প

20