ইং
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

ধান ও চালের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত বন্ধে নওগাঁয় যৌথ অভিযান চালিয়েছে জেলা খাদ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনুমোদনহীনভাবে ধান ও চাল মজুত  ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং গুদাম ব্যবস্থাপনায় নানা অনিয়মও দুই  প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে জেলার বিভিন্ন রাইস মিল ও গুদামে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার। তিনি বলেন, বাজারে চালের দাম বাড়ার পেছনে মজুতদারির অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এজন্য আমরা সরেজমিনে অভিযানে নেমেছি। যেসব রাইস মিলে অতিরিক্ত মজুত, নিয়ম না মেনে সংরক্ষণ কিংবা লাইসেন্স সংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, সদর উপজেলার বরেন্দ্র রাইস মিল ও কে.এস অটোমেটিক রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অনুমোদনহীনভাবে ধান ও চাল মজুত রয়েছে। সেইসঙ্গে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং গুদাম ব্যবস্থাপনায় নানা অনিয়মও ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল হোসেন বলেন, আমরা নিয়মিত বাজার তদারকি করছি। আজকের অভিযানে মজুত ও সঠিকভাবে খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়ে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলোর জন্য জরিমানা আরোপ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং লাইসেন্স ও সংরক্ষণ নীতিমালার আওতায় আসার নির্দেশ দেওয়া হয়।
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। মজুত ও বাজার কারসাজির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

1

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

2

আমাজন জঙ্গল: পৃথিবীর সব থেকে বড় ও রহস্যময় বনভূমি

3

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

4

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

5

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

6

ভূঞাপুর-গোপালপুর আসনে জনমত জরিপে চমক — এগিয়ে বিএনপি, জনপ্রিয়

7

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

8

গল্প তবু ঈদ আসে

9

“টাঙ্গাইলবাসীর হুঁশিয়ারি: যমুনা সেতু বন্ধের ঘোষণা”

10

বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নে ৪ দেশ থেকে যুদ্ধবিমান ও হেল

11

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

12

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

13

জয়ফলের উপকারিতা ও পুষ্টিগুণ – ছোট মসলায় অসাধারণ ভেষজ শক্তি |

14

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক

15

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

16

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামল

17

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

18

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

19

“একটি দেশের জন্য রাডারের গুরুত্ব ও এটি কিভাবে কাজ করে | Info

20