ইং
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে থানা হেফাজতে থাকা অবস্থায় ট্রাংকের তালা ভেঙ্গে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার দিবাগত (১৭ জুন) রাত সাড়ে ৪টার পর থানাহাজতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’

গোপন সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গুলো সিলগালা করা ট্রাংকে ছিল। সেই ট্রাংকের ইতিহাসের এক সেট প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রাংকের বাইরে সিলগালা অবস্থায় কোনো তালা ও চাবি লাগানো ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাংকের তালা ও চাবি একসঙ্গে সিলগালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাংকেটি একটি হাজতে রাখা হয়েছিল।’ তিনি এ-ও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে, এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাংকের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্নপত্রের একটি প্যাকেট ছিঁড়ে তা আশপাশে ফেলে দেয়।’

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাংকের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেককের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

1

শিয়াল কামড়ালে করণীয় | শিয়ালের উপদ্রব ও প্রতিকার – Infomela24

2

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

3

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

4

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

5

টাঙ্গাইল জেলা বিএনপি প্রার্থী তালিকা ২০২৫ | মাঠের অবস্থা ও ব

6

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

7

বাংলাদেশে ইলিশ রপ্তানি অর্ধেকে নেমে এলো | Hilsa Export 2025

8

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

9

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

10

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

11

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

12

খাগড়াছড়ি: ১৪৪ ধারা জারি ভেঙে সংঘর্ষ, ১৩ সেনা আহত infomela2

13

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

14

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

15

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

16

আমাজন জঙ্গল: পৃথিবীর সব থেকে বড় ও রহস্যময় বনভূমি

17

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফে

18

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

19

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

20