ইং
চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে রোববার (১৫ জুন) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, কালো পাথরের বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের। এটি মূল্যবান পাথর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।
র‌্যাব জানায়, বাবুল ও মোরসালিন দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। এরপর রোববার দুপুরে দানেশপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। সেটি কষ্টি পাথরের। ওই পাথর জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ওই দুইজনের বিরুদ্ধে থানায় ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

1

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

2

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

3

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

4

IBS ও গ্যাস সমস্যা – কারণ, লক্ষণ ও সমাধান | Infomela24

5

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

6

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

7

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

8

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

9

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

10

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

11

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

12

জয়ফলের উপকারিতা ও পুষ্টিগুণ – ছোট মসলায় অসাধারণ ভেষজ শক্তি |

13

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

14

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

15

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

16

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

17

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

18

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

19

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

20