ইং
চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচী নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনও চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি।

 

শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এরআগে এদিন বিকেল সোয়া ৪টার দিকে শহরের সিও কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

 

পথসভায় নাহিদ ইসলাম বলেন, বিপ্লবীরা এখনও ঘুমায় নাই। জয়পুরহাটবাসী এখনও ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজ সহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার যেসকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজসহ যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল।

 

তিনি আরও বলেন, আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম। এ বছর শহীদ মিনারে ৩ আগস্ট একই ভাবে বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যত মুক্তির কথাও থাকবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিনারে। তার আগ পর্যন্ত আপনারা চাঁদাবাজী, সন্ত্রাস, বৈষম্যহীনভাবে জয়পুরহাট গড়ে তুলুন। জাতীয় নাগরিক পার্টির সাথেই থাকুন।

 

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ পথসভায় ফিরোজ আলমগীরকে এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী হিসেবে পরিচয় করে দেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

1

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

2

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

3

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

4

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

5

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

6

ঢাকা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি | আজকের আব

7

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

8

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

9

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

10

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

11

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

12

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

13

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

14

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

15

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

16

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

17

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা; উদ্যোগ নেই পৌ

18

টেলিটক নাম্বার দেখার উপায়

19

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

20