ইং
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

নওগাঁ জেলার ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়া এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। তবে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, নতুন প্রশ্নপত্রে ও কেন্দ্রে থাকা প্রশ্নপত্র লটারির মাধ্যমে নির্ধারণ করে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানান রাজশাহী বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম।

তিনি বলেন, ফাঁস হওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের (কোড নম্বর ৩০৫) প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বোর্ডের প্রতিটি কেন্দ্রে একটি সেট রয়েছে, নতুন করে আরও একটি প্রশ্নসেট তৈরি করা হচ্ছে এবং বোর্ডের সব কেন্দ্রে পাঠানো হবে। পরে লটারির মাধ্যমে প্রশ্ন নির্ধারণ করা হবে। এ ছাড়া ইতিহাস ২য় পত্রের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। 

খোঁজ নিয়ে জানা যায়,  ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাংকের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন এবং দুইটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। এ বিষয়টি বৃহস্পতিবার  জানাজানি হলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে দেন। এমনকি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেছে পুলিশ সুপার।

অন্যদিকে,  প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে  উপজেলা প্রশাসন চত্বরের সামনে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলার অবনতি এবং সম্প্রতি থানা হেফাজতে থাকা এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবি জানায় ছাত্র-জনতা।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হয়। এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্র্যাংকটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্র্যাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

1

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

2

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

3

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

4

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

5

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশে

6

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

7

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

8

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

9

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

10

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

11

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

12

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

13

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

14

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

15

কক্সবাজার সীমান্তে মাদক-অস্ত্র ঠেকাতে বিজিবির আধুনিক প্রযুক্

16

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

17

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

18

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

19

জয়ফলের উপকারিতা ও পুষ্টিগুণ – ছোট মসলায় অসাধারণ ভেষজ শক্তি |

20