ইং
মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা কালাই উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন,‘এখন আর নারীদের বসে থাকার সময় নেই। যে কোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছেন। তাঁরা অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। 

পরিবারের খোঁজ খবর ও সন্তানরা সঠিক ভাবে লেখাপড়া করছে কিনা তা দেখভাল করার বিষয়েও গুরুত্বারোপন করেন তিনি।’ 

পরে দিনব্যাপি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনে অংশগ্রহন করা ২০০ জন নারীর মধ্যে ১০জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট বিতরণ করা হয় । এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী উদ্যেক্তা প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাংলাদেশ (IUT)”

1

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

2

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

3

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

4

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

5

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

6

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

7

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

8

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

9

সান্তাহারে মাদক বেচতে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান, এ্যাম্প

10

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

11

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

12

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

13

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

14

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

15

নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ

16

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

17

আত্রাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা

18

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান মামলার আসামিদের ‘অস্বাভাবিক জামিন

19

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

20