ইং
চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়াল আহমেদ হত্যা মামলায় আরও ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩ জন গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো: রুবেল ওরফে ‍রুমেল (৩৬), ছামছুদ্দীন মণ্ডল (৬০) ও মো: শিহাব (২২)। তারা জেলা শহরের ইসলামনগর এলাকার বাসিন্দার।


র‍্যাব জানায়, পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা পিয়াল আহমেদকে লোহার রড ও বারমিজ চাকু দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকণ্ডের পর কয়েকজন আসামি পালিয়ে আত্নগোপনে ছিলেন। তাদের মধ্যে প্রধান আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর ধামইরহাট উপজেলার চন্দ্রকোলা নামক এলাকা থেকে আত্নগোপনে থাকা রুবেল ওরফে ‍রুমেল, ছামছুদ্দীন মণ্ডল ও মো: শিহাবকে বুধবার (৪ জুন) গভীর রাতে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩ জন আসামিকে আদালতে পাঠানো হবে। এই ৩ জন আসামিসহ পিয়াল হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


প্রসঙ্গত, ছাত্রদল নেতা পিয়াল আহমেদের সঙ্গে নিজ এলাকার কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। বিরোধের জেরে হামলাকারীরা গত ১২ মার্চ রাতে তার নিজ বাড়ি এলাকার পাশে রেললাইনের ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ওই ঘটনায় পিয়ালের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেন। পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ মে তাকে আবারও শহরের ইসলামনগর মহল্লার নিজ এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন হামলাকারীরা। এতে তার মৃত্যু হয়। ওই দিন সন্ধ্যা ৭টায় পিয়ালের মা ইতি বেগম বাদি হয়ে থানায় মামলা করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাজন জঙ্গল: পৃথিবীর সব থেকে বড় ও রহস্যময় বনভূমি

1

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

2

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে গণতান্ত্রিক ছাত্র সংসদের ব

3

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

4

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

5

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

6

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

7

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

8

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

9

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

10

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

11

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

12

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

13

টেলিটক নাম্বার দেখার উপায়

14

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

15

বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নে ৪ দেশ থেকে যুদ্ধবিমান ও হেল

16

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

17

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

18

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

19

ইসলাম ও জীবন – ইসলামি দিকনির্দেশনা, হাদিস ও সুন্নাহর আলোকে প

20