ইং
Deleted
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে চালক-সহকারীকে ধান ক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক ছিনতাই

জয়পুরহাটে কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় তেল পরিবহনের সময় চালক ও সহকারিকে ময়লার ভাগারে ফেলে সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট করে নিয়ে গেছে ডাকাতরা। আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় চালক ও সহকারিকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ভাগারের স্তুপের নিচে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা জরুরি সেবা ৯৯৯ কল দেয়। 

পরে কালাই থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদরের বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং সহকারি নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন। প্রত্যক্ষদর্শী, আহত চালক, সহকারি ও থানা পুলিশের সাথে কথা বলে জানা গেছে, গত রোববার দিনের বেলায় চট্রগ্রাম থেকে সয়াবিন তেল লোড করে রংপুরের উদ্যোর্শে রওনা হন চালক ও সহকারি। 


ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে আসার পথে রোববার দিবাগত রাত তিনটার দিকে তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রীজ এলাকায় পৌছিলে ১৫/২০ জনের একদল ডাকাত আরেকটি ট্রাক নিয়ে পিছন থেকে এসে তাদের পথরোধ করে। এরপর ডাকাতদল তেল ভর্তি ট্রাকে ওঠে চালক ও সহকারিকে মারপিট করে নিচে নেমে তাদের ট্রাকে ওঠায়ে হাত-পা বেধে পিছনে ফেলে রাখে। ডাকাতদল দুইটি ট্রাক তাদের কবজ¦ায় নিয়ে রংপুরের দিকে রওনা দেয়। পথিমধ্যে মোকামতলায় এসে ডাকাতদল রাস্তা পরিবর্তন করে জয়পুরহাটের দিকে রওনা দেয়। এরইমধ্যে তেল ভর্তি ট্রাকের চালক ও সহকারিকে কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় পৌরসভার ভাগার স্তুপের নিচে ধান ক্ষেতে হাত-পা বাধা ও মুখে টেপ লাগিয়ে ফেলে যায়। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সড়াইল মহল্লার কৃষক খলিলুর রহমান ধান ক্ষেতে গিয়ে তাদের দেখতে পান। 

এ সময় তিনি জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে ঘটনাটি জানান। পরে কালাই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ্য অবস্থায় চালক আব্দুল মালেক বলেন, ডাকাতরা আমাদের মারপিট করে ভাগারের নিচে ফেলে তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে। রাত তিনটা থেকে আমরা দুজনে সেখানে কাঁদার মধ্যে পরে আছি। মুখে টেপ দেওয়া ছিল, তাই চিৎকার করতে পারিনি। অনেককে ধান ক্ষেতের আঁইলে যেতে দেখতে পেয়েও কিছু বলতে পারিনি। কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধান ক্ষেতে গিয়ে কাঁদা-পানিতে ওদের দুইজনকে পরে থাকতে দেখে ভেবেছিলাম দুইটা লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯ এ কল দিয়ে তাদের বিষয়ে জানাই। 

পুলিশ এসে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে কল পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। পরিবারকে তাদের দুজনের বিষয়ে খবর দেওয়া হয়েছে। সুস্থ্য হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

1

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

2

পোরশায় আমের ব্যবসা হবে ৯শ কৌটি টাকা

3

আওয়ামী লীগের লকডাউন আহ্বান ২০২৫: ঢাকাসহ সারাদেশে যানবাহন বন

4

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

5

ভূঞাপুর-গোপালপুর আসনে জনমত জরিপে চমক — এগিয়ে বিএনপি, জনপ্রিয়

6

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

7

বানিজ্যিক বাগান শুরু করার আগে যা জানবেন না হলে হতে পারে ক্ষত

8

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

9

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

10

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

11

অনলাইনে প্রতারণা থেকে বাঁচার উপায় | সচেতন থাকুন – Infomela24

12

জয়পুরহাটের কালাইয়ে ১১ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

13

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

14

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

15

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

16

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

17

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

18

বাংলাদেশে ইলিশ রপ্তানি অর্ধেকে নেমে এলো | Hilsa Export 2025

19

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

20