ইং
চম্পক কুমার, স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদক বিক্রির তথ্যে গড়মিল, সেনাবাহিনীর অভিযানে আটক ৩

মাদক বিক্রির জন্য লাইসেন্স রয়েছে রাজু মন্ডলের। মাদক বিক্রি করতে পারবেন আইন ও কিছু শর্ত মেনে। সেই সাথে তথ্য ঠিক রাখতে হবে। তবে এসবের কিছুই না মেনে বিক্রি করা হতো মাদক। এতোদিন বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিলেও অবশেষে সেনাবাহিনীর অভিযানে ধরা খেয়েছেন তিনি। তথ্যে গড়মিল থাকায় আটক করা হয়েছে তিনজনকে।


শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার স্টেশন রোড এলাকায় মাদক কারাখানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আটককরা হলেন- মাদক কারখানার মালিক আক্কেলপুর পৌরশহরের দেবপাড়া মহল্লার বাসিন্দা রাজু মন্ডল (৫০), ওই মাদক কারখানার কর্মচারী মফিজুল ইসলাম (৪০) ও সুজন কুমার (৩৫)।


জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহীর নের্তৃত্বে আক্কেলপুর উপজেলার স্টেশন রোড এলাকায় একটি মাদক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্সেধারী ওই কারাখানায় প্রতিমাসে যে পরিমাণ মাদক বিক্রির কথা, তার চেয়ে বেশি মাদক বিক্রি করা হতো। আবার মাদক সেবনকারী যেসব ব্যক্তিদের লাইসেন্স রয়েছে, তাদের ছাড়াও অন্যদের কাছে মাদক বিক্রি করা হতো। পড়াশোনা করা কিশোর ও যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করতেন। এসব বিভিন্ন তথ্যে গড়মিল পাওয়ায় অভিযান চালিয়ে ২৪৯ লিটার দেশীয় চোলায় মদ, নগদ ৩ হাজার ৭৫০ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।


আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রাজু মন্ডল লাইসেন্সেধারীদের ছাড়াও মাদক বিক্রি করতেন। আবার যে পরিমাণ মাদক বিক্রি করার কথা, তার চেয়েও বেশি বিক্রি করতেন। আর এসবের কোন তথ্য সঠিক দিতে পারেননি। এজন্য সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক জব্দসহ তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

1

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

2

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

3

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা; উদ্যোগ নেই পৌ

4

ঘুষ ও দুর্নীতির বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি আক্কেলপুর

5

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

6

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

7

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

8

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

9

অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবেন যেভাবে

10

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

11

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

12

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

13

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

14

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

15

পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক

16

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

17

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

18

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

19

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

20