ইং
মোকারম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

জয়পুরহাট কালাই উপজেলার বাখরা গ্রামে সংঘটিত একটি ডাকাতি মামলার অন্যতম আসামী  মেহেদী হাসান ওরফে  চিকন আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাসতা আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। 
আজ রবিবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।এর আগে,গত বৃহস্পতিবার গভীর রাতে আক্কেলপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ  সুত্রে গেছে জানা , ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাখরা গ্রামের বাসিন্দা কছিম উদ্দিন ফকিরের বাড়িতে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। টয়লেটের ছাদ ভেঙে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রাখে এবং বাড়ির মালিকের কাছে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লক্ষ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরদিন ভুক্তভোগী কছিম উদ্দিন ফকির
কালাই থানায় একটি মামলা রুজু করেন । পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযুক্তদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মূল অভিযুক্ত মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

1

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

2

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

3

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

4

ইসলাম ও জীবন – ইসলামি দিকনির্দেশনা, হাদিস ও সুন্নাহর আলোকে প

5

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

6

বাংলাদেশ ২০টি জে-১০সি যুদ্ধবিমান কিনছে | চীনের সঙ্গে ২.২ বিল

7

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

8

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

9

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

10

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

11

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

12

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

13

“ভূঞাপুরে জামায়াত ইসলাম শ্রমিক ফেডারেশনের ৫ দফা দাবি নিয়ে পথ

14

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

15

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

16

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

17

পরিবেশের জন্য বিপজ্জনক ৫টি দৈনন্দিন জিনিস—যা আমরা প্রতিদিন ব

18

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

19

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

20