ইং
সকেল হোসেন, আক্কেলপুর
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের আক্কেলপুর শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
এ কার্যক্রমের নেতৃত্বদেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। 
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের স্থানীয় জনসাধারণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ আলী প্রামানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খাঁন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, বিএনপি নেতা মাহবুব আলম, আক্কেলপুর ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক রুঞ্জু হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

1

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

2

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

3

খাগড়াছড়ি: ১৪৪ ধারা জারি ভেঙে সংঘর্ষ, ১৩ সেনা আহত infomela2

4

“টাঙ্গাইলবাসীর হুঁশিয়ারি: যমুনা সেতু বন্ধের ঘোষণা”

5

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

6

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

7

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

8

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

9

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

10

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

11

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

12

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

13

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

14

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

15

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

16

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

17

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

18

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

19

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

20