ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 26-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 
প্রেমের টানে এক নারীর বাড়িতে দেখা করতে গিয়ে আটকের পর বগুড়ার আদমদীঘির সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
 তিনি বলেন, বুধবার রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একটি আদেশের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে জয়পুরহাট জেলায় অনৈতিকভাবে নারীঘটিত সমস্যায় সম্পৃক্ত হয়ে স্থানীয় জনগণ কর্তৃক আটক হয়েছিলেন। যা সরকারি বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্তের যোগ্য। একারনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের সামন্তাহার গ্রামের এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় ঘটে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর। দীর্ঘ চার বছর ধরে চলে তাদের সেই সম্পর্ক। 
বাড়ি ও অফিসে যাতায়াত ছিল দুজনেরই। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় ওই নারীর বাড়িতে বেড়াতে যান খাদ্য কর্মকর্তা ইউসুফ আলী। এরপর বিয়ের জন্য ওই নারী জোর করলেও বিয়েতে রাজি হননি ওই কর্মকর্তা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় তাদের আটকে দেন ওই নারী। ঘটনা দ্রæত ছড়িয়ে পড়লে বাড়িতে মানুষের ভিড় জমে। পরে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। তখন উৎসুক জনতা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় তাদের থানায় নিতে চাইলে স্থানীয়রা বাধা দেন। পরের দিন বিষয়টি নিয়ে আবারও সমাধানের চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। একপর্যায়ে ১১ লাখ টাকার বিনিময়ে সমাধান করতে চাইলেও আপস করেননি ওই নারী। স্থানীয় মাতবররা আবারও পুলিশ ডাকেন। 
পরে বুধবার রাত ১০টায় খাদ্য কর্মকর্তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনার বিষয়ে সান্তাহার খাদ্যগুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘ওই নারীর সাথে পরিচয়ের পর থেকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করতে থাকে। পরে আমি তার পরিবারের সঙ্গে আলাপ করতে ক্ষেতলাল গিয়েছিলাম। সেখানে বিয়ের জন্য ওই নারী জোর করে।’ আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বলেন, সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী পাবনার মুলাডুলি সিএসডিতে বদলি আদেশাধীন ছিলেন। এরই মধ্যে নারী ঘটিত কারনে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশের মাধ্যমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“দিনে কতটা পানি খাওয়া উচিত? বেশি বা কম খেলে কী কী ভয়ংকর ক্ষত

1

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

2

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

3

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

4

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

5

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

6

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

7

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

8

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

9

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

10

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

11

অনলাইনে প্রতারণা থেকে বাঁচার উপায় | সচেতন থাকুন – Infomela24

12

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

13

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

14

প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের শিক্ষার্থী

15

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

16

পাঁচবিবিতে ৫০ বছর ধরে বেদখলে থাকা সরকারি রাস্তা এসিল্যান্ডে

17

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

18

পুকুর দেখভালের দায়িত্ব নিয়ে অবৈধভাবে বিএনপি নেতার মাটি বাণিজ

19

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

20