ইং
এস এম শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশঃ 16-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 
শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক  হাসিবুল হক সানজিদ, জুলাই যোদ্ধা ইরাদ ও শিফা প্রমুখ।
সরকার নির্ধারিত ‘সি’ ক্যাটাগরির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। চেক গ্রহণ শেষে আহতদের অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কিছুটা ভার লাঘব হবে বলে আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

1

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

2

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

3

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

4

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ১৬ ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

5

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

6

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

7

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

8

বানিজ্যিক বাগান শুরু করার আগে যা জানবেন না হলে হতে পারে ক্ষত

9

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

10

শ্রমজীবী মানুষের সংগ্রাম ও একতার স্মারক মহান মে দিবস আজ

11

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

12

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

13

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

14

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

15

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

16

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

17

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

18

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

19

ঢাকা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি | আজকের আব

20