ইং
Deleted
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

মাদকের চেয়েও ভয়াবহ আসক্তি মোবাইল ফোন আসক্তি। তথ্য প্রযুক্তির অবারিত উন্মুক্ত ব্যবহারে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লিল ছবি ভিডিও সহজেই হাতের মুঠোই চলে আসে। এতে করে যুব সমাজ নৈতিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই তথ্য প্রযুক্তির যথাযথ নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনের বাইরে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহব্বান জানান জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। শনিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার বেলা ১১ টার দিকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলার হল রুমে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সন্ত্রাস প্রতিরোধে নাগরিক দায়িত্ব করনীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এসময় ফাউন্ডেশনের সভাপতি নূর-ই-আলম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেল নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মাসুদ রানা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নূরুল হোসেন, ফাউন্ডেশনের আজীবন সদস্য ডা. মাহবুব হাফিজ, প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা এম কেরামত আলী, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা সহকারী সেক্রেটারী এসএম রাশেদুল আলম সবুজ, পৌর জামায়াতের সেক্রেটারী রিপন হোসেন, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ।
এ সময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সু শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেককে মানব সম্পদে পরিণত হতে হবে। চাকরির পেছনে না দৌড়ে উন্নত প্রক্ষিণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে উদ্দ্যেক্তা হয়ে বেকার সমস্যা সমাধান করতে হবে। তাহলেই সমাজের বিভিন্ন অপরাধ কমে আসবে।  বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা তৈরী করে সকলকে এক হয়ে কাজ করতে হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

1

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

2

“ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বাংলাদেশ (IUT)”

3

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

4

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

5

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

6

নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে দুই কলেজ ছাত্র

7

জয়পুরহাটে পাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জন গ্রেপ্তার

8

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

9

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

10

তারুণ্যের ভোট টানতে নতুন চমক, শিক্ষিত বেকার ভাতার প্রতিশ্রুত

11

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

12

ইসলাম ও জীবন – ইসলামি দিকনির্দেশনা, হাদিস ও সুন্নাহর আলোকে প

13

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

14

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

15

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

16

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

17

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

18

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

19

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

20