ইং
তপন কুমার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

 নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে । এঘটনার সুষ্ঠু বিচার পেতে মঙ্গলবার (১৭ জুন) শিশুর বাবা মুন্না আহম্মেদ বাদী হয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুন্ন আহম্মেদ নাটোরের সিংড়া উপজেলার পাড়েরা গ্রামের মোস্তফা আলীর ছেলে।
মুন্না আহম্মেদ জানান, তিনি আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামের আব্দুল মমেন সরদারের মেয়ে মুন্নি খাতুনকে বিয়ে করেছেন। তার স্ত্রী মুন্নি খাতুনকে গর্ভবতী অবস্থায় চিকিৎসার জন্য গত ১৩জুন আত্রাই উপজেলা সদরের সেভেন স্টার হাসপাতালে নিয়ে যান। সেখানে আমাকে বুঝতে না দিয়ে চিকিৎসায় অবহেলা করে সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভেরি করান হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা। ডেলিভারির কিছু পরেই বাচ্চা এবং বাচ্চার মা অসুস্থ্য হয়ে পরলে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এক্ষেত্রে বাচ্চাকে অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালে হাসপাতাল থেকে অনিহা প্রকাশ করে সহযোগিতা করেনি। এর পর নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাকে নিয়ে রাজশাহী হাসপাতালে যাবার পথে মারা যায়। তিনি আরও বলেন,
তার বাচ্চা মারা যাবার ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে গেলে সবাই অশোভন আচরন করে। মুন্না দাবি করে বলেন,সময় মতো অক্সিজেন এবং এ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলে তার বাচ্চা মারা যেতোনা। তাই এঘটনার সুষ্ঠু বিচার পেতে আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগ অস্বীকার করে সেভেন স্টার হাসপাতালের পরিচালক এহসানুল হক বলেন,হাসপাতালে চিকিৎসা এবং সেবায় কোন অবহেলা বা ত্রুটি ছিলনা। বাচ্চা ডেলিভেরি করার পর প্রসুতি ও বাচ্চা অসুস্থ হয়ে পরলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে তারা নিয়ে যাবার পথে বাচ্চা মারা গেছে।
আত্রাই থানা পুলিশের  ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন,এঘটনায় মঙ্গলবার দুপুরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

1

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

2

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

3

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

4

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

5

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

6

দুই মাসে লাখ টাকার মাটি বিক্রি, পুকুর খননে প্রশাসনের চোখ নেই

7

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

8

ক্ষেতলালের ফুলদিঘী হাটে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত টাকা ফে

9

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

10

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহ

11

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

12

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

13

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

14

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

15

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

16

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

17

ফল খাওয়ার পর পানি পান: কী হতে পারে

18

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

19

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু

20