ইং
Deleted
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সাপাহার উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক ও মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (৩ মে) দুপুরে এইসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার পত্নীতলা উপজেলার মধুইল আলিয়া মাদ্রাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলের নিহত ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে নিহত আতোয়ার হোসেন (৪৫)।
স্থানীয় ও সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ এবং তার আরো দুই বন্ধু মিলে জবই বিল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে। জবই বিল যাওয়ার পথে উপজেলার মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে অতিরিক্ত গতির কারনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ফরহাদ মৃত্যুবরণ করেন। মোটরসাইকেলে থাকা ফরহাদের দুই বন্ধু রিফাত এবং শিশির আহত হয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ উদ্ধার হস্তান্তর করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

1

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

2

“দিনে কতটা পানি খাওয়া উচিত? বেশি বা কম খেলে কী কী ভয়ংকর ক্ষত

3

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

4

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

5

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

6

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

7

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

8

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

9

আক্কেলপুরে জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

10

জাহাজভাঙা কারখানায় মৃত্যু থেমে নেই

11

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

12

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

13

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

14

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

15

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

16

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

17

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

18

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

19

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

20