ইং
এম এ জলিল সরকার (পার্বতীপুর) দিনাজপুর প্রতিনিধি
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে ড্রাম ট্রাকের (বালুবাহী দশ চাকার ট্রাক) চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম (২১) ও সুজিত কুমার (২৩) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পার্বতীপুর শহরের অদুরে সৈয়দপুর-পার্বতীপুর -ঢাকা আঞ্চলিক মহাসড়কের বান্নির ঘাট (ইটাপীর) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর প্রায় ৬ ঘন্টা ওই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দেয়।  নিহত রবিউল পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের তসলিম উদ্দিনের পুত্র  এবং সুজিতের বাড়ী একই উপজেলার মন্মথপুর ইউনিয়নের দ্যাগলাগঞ্জ এলাকায়। তাৎক্ষণিকভাবে তার পিতার নাম জানা যায়নি।
জানা গেছে, রবিউল ও সুজিত দুই বন্ধু। তারা দু’জনে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বাজারের পাশে পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের ধারে অবস্থিত চায়না মালিকানাধীন সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিঃ কারখানার টেকনিশিয়ান। কারখানাটিতে বিদেশে রপ্তানীযোগ্য কার-পাজেরো জীপে ব্যবহার উপযোগী একধরনের ডল তৈরী হয়ে থাকে। মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে রবিউল ও সুজিত একটি মোটরসাইকেলে বাড়ী ফিরছিল। পথে সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের বান্নির ঘাট (ইটাপীর) এলাকায় সৈয়দপুর গামী ড্রাম ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দূর্ঘটনার পরপরই পার্বতীপুর ফায়ার স্টেশনের কর্মীরা ও পার্বতীপুর মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দূর্ঘটনাস্থলে ছুটে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান- রাত দুু’টার দিকে সড়কের উপর থেকে আগুনে পুড়ে যাওয়া ঘাতক ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল শুরু হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

1

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

2

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

3

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

4

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

5

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

6

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

7

জাফরান: গুণাগুণ, উপকারিতা, দাম ও ব্যবহার | Infomela24

8

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

9

🎓 Kahoot! এর নতুন AI স্টাডি টুলস: পড়াশোনা হবে আরও সহজ ও মজাদ

10

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফ ইনস্যুরেন্সের প্রথম পুরস্

11

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মোবাইল মেকার নিহত

12

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

13

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

14

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

15

স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ

16

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

17

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

18

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

19

নওগাঁয় ধান-চালের অবৈধ মজুতবিরোধী অভিযান, জরিমানা

20