ইং
স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 27-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের ভর্তি, বেতন, পরীক্ষা ফিসহ বিভিন্ন চার্জ সহজ ও আধুনিক পদ্ধতিতে আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি আক্কেলপুর শাখা এবং তিলকপুর নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কলেজটি সোনালী ব্যাংকের “সোনালী পেমেন্ট গেটওয়ে সেবার আওতায় আসছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে সুবিধার পাশাপাশি আরও স্বচ্ছতা ফিরবে।

সোনালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এ.এস.এম. আব্দুল লতিফ। কলেজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মো. আব্দুল হাকিম।
সোনালী ব্যাংক আক্কেলপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি আমিনুর রশিদ ইকু, ব্যাংকের এজিএম এ.কে.এম. মাহবুব উল ইসলাম এবং আক্কেলপুর শাখা ব্যবস্থাপক জার্জিস আলম।
চুক্তির ফলে নুর নগর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ব্যাংকে না গিয়েই অনলাইনে বিভিন্ন ফি প্রদান করতে পারবেন। এতে সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
একাদশ শ্রেণির শিক্ষার্থী বিথি আরা বলেন, এখন থেকে কলেজের সকল প্রকার ফি আমরা অনলাইনে প্রদান করতে পারবো। এতে আমাদের হয়রানি ও সময় সাশ্রয় হবে। আমরা খুব আনন্দিত।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হাকিম বলেন, তথ্য প্রযুক্তিতে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। সচ্ছতা, জবাবদিহীতা নিশ্চিত করনে স্মার্ট প্রযুক্তি কলেজের লেনদেন পরিচালনার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে শিক্ষার্থীদের সময় ও শ্রম সাশ্রয় হবে।
সোনালী ব্যাংক বগুড়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোনালী ব্যাংকের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে গ্রাহক সেবার মান আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা যেন খুব কম সময়ে স্মার্ট ফোন ব্যবহার করে সকল প্রকার ফি দিতে পারে সেই জন্য এই চুক্তি। এতে শিক্ষার্থীরা সুফল পাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

1

সান্তাহার পৌর এলাকার জলাবদ্ধতায় বেহাল অবস্থা; উদ্যোগ নেই পৌ

2

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

3

ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস

4

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

5

রানা প্লাজা ধসের এক যুগ তিন কারণে কারখানার ত্রুটি সংশোধন কাজ

6

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

7

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামল

8

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

9

নওগাঁয় সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

10

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

11

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

12

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

13

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

14

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

15

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

16

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

17

বেতন নেই, তবু শিক্ষা থেমে নেই — চরম সংকটে জয়পুরহাটের দারুল আ

18

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

19

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

20