ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 24-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 
নওগাঁর ধামইরহাট পৌরসভার আয়োজনে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের অধীনে কার্যক্রম বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মাহবুবুর রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে উপজেলার ফার্শিপাড়া হাটখোলা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ধামইরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের পানির লেয়ার স্তর নিম্নগামী, বিএমডিএ অপরিকল্পিত সেচ ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, পলিথীনের অধিক ব্যাবহার, ডাস্টবিন না থাকা, রোড লাইট এর ব্যবস্থা নিম্নগামী, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মশা মাছির উপদ্রব বৃদ্ধি, বাল্যবিবাহসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও উক্ত ওয়ার্ডের চলমান বাস্তবায়িতব্য কাজের অগ্রগতি গুণগতমান ও সমস্যা নিয়ে ওয়ার্ডের নাগরিকগণদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব সজল কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. রবিউল ইসলাম, ধামইরহাট উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস সালাম, ইএসডিও, গোফরইমপ্যাক্ট প্রকল্পে শহর সমন্বয়ক জনাব মো. দুলাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলতাফ হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ও অন্যান্য পেশাজিবির প্রতিনিধি, ধর্মীয়নেতাসহ এলাকার সকল শ্রেণী  পেশার সাধারণ জনসাধারণ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

1

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

2

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

3

সব সুপারিশেই একমত নয় ইসি: বাস্তবায়নে বেছে বেছে সিদ্ধান্ত

4

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

5

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

6

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

7

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

8

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চ

9

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

10

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

11

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

12

খাগড়াছড়ি: ১৪৪ ধারা জারি ভেঙে সংঘর্ষ, ১৩ সেনা আহত infomela2

13

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে

14

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

15

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

16

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

17

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

18

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

19

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

20