ইং
কে.এম বেলাল, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বিরুদ্ধে হত্যা মামলার দু’বছর পর লাশ উত্তোলন

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম তালুকদার সহ ৯জনের বিরুদ্ধে থানায় দায়েরকৃত হত্যা মামলার প্রায় দু’বছর পর গতকাল বৃহস্পতিবার আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা এর উপস্থিতিতে হত্যার শিকার রবিন ওরফে নূরনবী (১৯) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

উপজেলা সদরের জয়পুরপাড়ার বাসিন্দা মৃত আব্দুল জোব্বার এর স্ত্রী রওশন আরা বাদী হয়ে থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের জয়পুরপাড়ার মৃত আব্দুল জোব্বারের ছেলে রবিন ওরফে নূরনবীকে সংসদ সদস্যর ছেলের মোবাইল চুরির অপরাধে ঘটনার দিন গত ২০২৩ সালের ১৪ আগস্ট লোকমারফতে তাকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার এর মাষ্টাপাড়া সংলগ্ন ভাড়া বাসায় ডেকে আনা হয়। পরে তাকে মোবাইল চুরির অপরাধে ব্যাপক মারপিট করা হয়। খবর পেয়ে তার মা ঘটনাস্থলে আসে এবং আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর আবারও অসুস্থ হয়ে পড়ে এবং গত ২০২৩ সালের ২২ অক্টোবর মারা যায়। এ বিষয়ে তার মা রওশন আরা বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দুপ:) স্থানীয় সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, তার ছেলে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স সহ ৯জনের নামে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা নিয়মিত মামলা হিসাবে গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় নথিপত্র প্রেরণ করেন। গত ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থানায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। এদিকে আদালতের নির্দেশেই গতকাল বৃহস্পতিবার রবিন ওরফে নূরনবীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। লাশের প্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্ট তৈরী করে পোস্ট মোর্ডেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

1

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

2

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

3

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

4

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

5

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

6

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

7

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

8

পাঁচবিবি বিএনপি নেতা জিয়াউল ফেরদৌসের বিরুদ্ধে মিথ্যা মামল

9

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

10

বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নে ৪ দেশ থেকে যুদ্ধবিমান ও হেল

11

জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

12

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

13

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে আহত, গণপিটুনিতে স্বামী নিহত

14

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

15

IBS ও গ্যাস সমস্যা – কারণ, লক্ষণ ও সমাধান | Infomela24

16

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

17

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

18

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

19

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

20