ইং
Deleted
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ড্রেনম্যানসহ তিন জনকে বেঁধে রেখে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি


জয়পুরহাটের আক্কেলপুরে গভীর নলকূপের ড্রেনম্যান ও পাশের পুকুরের দুই প্রহরীকে বেঁধে রেখে মারধর করে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার দিবাগত রাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের উলিপুর-২ মৌজার একটি গভীর নলকূপে ঘটেছে।


গভীর নলকূপ মালিক পক্ষ ও ড্রেনম্যান সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় বাড়ি থেকে খাবার খেয়ে গভীর নলকূপে যায় ড্রেনম্যান হেলাল পরামানিক। নলকূপের দরজার কাছে ড্রেনম্যান হেলাল পৌঁছালে দশ থেকে এগারো জন দূর্বৃত্ত তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে ও মারধর করে। এক পর্যায়ে পাশের পুকরের দুই প্রহরী অনান্য দিনের মতো ওই নলকূপে আসলে তাদেরও বেঁধে রাখে দূর্বৃত্তরা। রাত ৯ টা থেকে ভোর পর্যন্ত দূর্বত্তরা সেখানে অবস্থান করে তিনটি ১০ কেভিএ ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে ভেতরের তামার অংশ নিয়ে চলে যায়। পরে সকালে ড্রেনম্যান ছাড়া পেয়ে বিষয়টি মালিক পক্ষের লোকজনদেন জানায়।


আরো জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিকট থেকে নেওয়া ওই গভীর নলকূপটি পাঁচ জনের অংশীদারিত্বে পরিচালিত হয়। ওই নলকূপের আওতাধীন প্রায় ১’শ ৫ বিঘা জমিতে বর্তমানে ধান রোপন করা আছে। ট্রান্সফরমার তিনটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা।


ড্রেনম্যান হেলাল পরামানিক বলেন, তারা প্রায় দশ থেকে এগারো জন ছিল। প্রথমে আমাকে ও পরে দুইজনকে বেঁধে রেখে মারধর করেছে। আমার গলায় খুঁর ঠেকিয়ে মেরে ফেলার হুমকী দিয়েছে। তাদের কয়েক জনের হাতে হাসুয়াও ছিল। ট্রান্সফরমার নামিয়ে তারা ভোরের দিকে চলে গেছে। 


গভীর নলকূপটির অংশীদার সাইদুর রহমান বলেন, বর্তমানে নলকূপ নিয়ে আমরা ব্যপক চিন্তার মধ্যে আছি। এইভাবে প্রতি বছরই চুরি হয়। নলকূপে লোকজন রাখাও এখন বিপদজনক হয়ে গেছে। আমার ড্রেনম্যানকে বেঁধে রেখে ৩টি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে গেছে। প্রশাসনের প্রতি অনুরোধ যাতে এই ধরণের চুরির বিষয়ে নজরদারি বাড়িয়ে অপরাধীদের কঠিণ শাস্তির আওতায় নেওয়া হয়।   


উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মুনছুর আলী সরদার জানান, ঘটনাটি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করবো।


আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

1

নওগাঁয় কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

2

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

3

পোরশায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সহায়তা প্রদান

4

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

5

কুসুম্বা মসজিদের ছবি পাঁচ টাকা নোট থেকে প্রত্যাহার, ক্ষোভ ন

6

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

7

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

8

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

9

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

10

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

11

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

12

খাগড়াছড়ি: ১৪৪ ধারা জারি ভেঙে সংঘর্ষ, ১৩ সেনা আহত infomela2

13

নাটোরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, আহত ৩

14

ধামইরহাট পৌরসভা পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই ক

15

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

16

আক্কেলপুরে ফাটলধরা ভবনে পাঠদান: ২০০ শিশুর জীবন প্রতিদিন ঝুঁক

17

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

18

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জুবাইদা রহমান: শাশুড়ি খালেদা জিয়

19

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

20