ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 29-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ছয় দফা দাবিতে উত্তাল পলিটেকনিক, সারাদেশে শাটডাউন কার্যকর

ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার থেকে এ কর্মসূচি চলবে।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত  সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি চলবে।


পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। গত ১৬ এপ্রিল ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। পরদিন শিক্ষার্থীরা সারা দেশে ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধের ঘোষণা দেন।  ১৭ এপ্রিল সকালে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাঁদের বৈঠক আছে। বৈঠকের আগপর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল থাকবে।


ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) দুপুর পর্যন্ত মন্ত্রণালয়ে ছিলেন না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলামও ঢাকার বাইরে ছিলেন। এ অবস্থায় অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।


এই আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এ অবস্থায় তাঁরা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণার অংশ হিসেবে ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন তাঁরা। এরপর ১৮ এপ্রিল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন। ২০ এপ্রিল সারা দেশে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মহাসমাবেশ করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।


পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে আট সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন রূপরেখার একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

1

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

2

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

3

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

4

বেড়াতে এসে রাজশাহী মেয়র লিটনের এপিএস টিটুসহ আওয়ামী ও যুবলীগে

5

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

6

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

7

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

9

কাঁচা মরিচের ফলন ভালো হলেও দামে হতাশ নওগাঁর কৃষকরা

10

বিএনপি রাজনীতির রণাঙ্গনে: বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্

11

নওগাঁয় দুদকের অভিযানে মিললো কাজের অসঙ্গতি, অস্বীকার করলেন প্

12

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

13

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

14

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

15

চট্টগ্রামে পপুলার লাইফের ৩ কোটি ৭৭ লক্ষ টাকার বীমা দাবীর চেক

16

ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসরুম: ভবিষ্যতের শিক্ষা প্রযুক্তি

17

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

18

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

19

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

20