ইং
ডি.এম রাশেদ, পোরশা প্রতিনিধি
প্রকাশঃ 14-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

নওগাঁর পোরশায় জোর করে ৩শতাংশ জমি নিতে বাবা-মাকে
মেরে আহত করেছেন মসজিদের ঈমাম ছেলে। একই ঘটনার
দু’বোন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শিশা
সরদার পাড়া গ্রামে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবা শামসুদ্দিনের(৫৫) নিকট
থেকে ৩শতাংশ জায়গা দাবী করে আসছিল তার ছেলে মসজিদের
ঈমাম সোহেল রানা(২৬)। এনিয়ে মাঝে মধ্যেই বাড়িতে
অশান্তি করতো ঈমাম ছেলে হোসেল রানা।
বিষয়টি নিয়ে তারা গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে
আত্মীয় স্বজন নিয়ে বসেছিলেন। সেখানে শামসুদ্দিনের আরও
সন্তান থাকায় শুধুমাত্র সোহেলকে জমি দিতে রাজি হননি বাবা
শামসুদ্দিন। এতে উত্তেজিত হয়ে কথা কাটাকাটির এক
পর্যায়ে বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মসজিদের
ঈমাম ছেলে সোহেল রানা ও তার কয়েকজন সহযোগী। স্বামীকে
বাঁচাতে এসে আহত হন স্ত্রী রহিমা বেগম(৪৫) এবং দুই
মেয়ে মর্জিনা(৩৫) ও শামসুন্নাহার (২৮)। আহতদের মধ্যে বাবা
শামসুদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর তিনজনকে
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক
জানান, এ ঘটনায় একটি মামলা করেছেন আহত শামসুদ্দিনের
মেয়ে জামাই শরিফুল ইসলাম। শনিবার ঈমাম ছেলে সোহেল রানা
ও তার সহযোগী মঞ্জুরুল ও মিলনকে তাদের নিজনিজ বাড়ি থেকে
আটক করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ অধিকার পরিষদ থেকে বহিস্কৃত নেতার এনসিপিতে যোগদান; সংবাদ স

1

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

2

পোরশায় বিদ্যুৎপৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

3

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

4

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা-কর্মী

5

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

6

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

7

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

8

আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষা অফিসের অফিস সহকরীর ম

9

বাংলাদেশের মাদ্রাসায় প্রযুক্তিশিক্ষা চালু করতে কাতার চ্যারিট

10

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

11

“দিনে কতটা পানি খাওয়া উচিত? বেশি বা কম খেলে কী কী ভয়ংকর ক্ষত

12

নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, প্রমাণ মিলেছ

13

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

14

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

15

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

16

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

17

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

18

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

19

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

20