ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 24-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ আজ কেমন থাকতে পারে


আবহাওয়া অধিদপ্তর বলছে, এ তাপপ্রবাহ আজ বৃহস্পতিবারও থাকতে পারে। তবে এরই মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে বৃষ্টি হতে পারে আজ। এই বৃষ্টির মধ্যেও তাপ কমার সম্ভাবনা অবশ্য কম। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা খুব কমবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব স্থানে এবং মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। রাজশাহী ও খুলনা বিভাগের মোট জেলার সংখ্যা ১৮। তাই সব মিলিয়ে গতকাল ২৪ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত বেশি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রাও ছিল খুলনা বিভাগের আরেক জেলা চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজও দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাপপ্রবাহের পরিধি হয়তো বাড়বে না, তবে তা থাকবে। আর এ তাপপ্রবাহ থাকতে পারে আগামী শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত। তারপর আবার বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় মৃত্যুর কোলে সেনা কর্মকর্তার

1

পুরুষের শক্তি ও যৌন স্বাস্থ্যে Tribulus এর ভূমিকা | বিস্তারি

2

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

3

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

4

জয়পুরহাটে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

5

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

6

“একটি দেশের জন্য রাডারের গুরুত্ব ও এটি কিভাবে কাজ করে | Info

7

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

8

দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

9

কক্সবাজার সীমান্তে মাদক-অস্ত্র ঠেকাতে বিজিবির আধুনিক প্রযুক্

10

পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রদলের মানববন্

11

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

12

কৃষিবিদ মোঃ লুৎফর রহমানের পদোন্নতি জনিত বিদায় অনুষ্ঠান

13

জাহাজভাঙা কারখানায় মৃত্যু থেমে নেই

14

৫ দিনেও সন্ধান মেলেনি শিশু রাফি খন্দকারের

15

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

16

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

17

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে আহত, গণপিটুনিতে স্বামী নিহত

18

জয়পুরহাটে নিখোঁজের দশদিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফির লাশ উদ

19

ভূঞাপুর-গোপালপুর আসনে জনমত জরিপে চমক — এগিয়ে বিএনপি, জনপ্রিয়

20