ইং
রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈদের ছুটিতেও গর্ভবতী মা ও শিশুর পাশে রাণীনগরের স্বাস্থ্যকর্মীরা

পবিত্র ঈদ- উল -আযাহার ছুটিতে সকলে পরিবারের সঙ্গে যখন সময় কাটাতে ব্যস্ত, ঠিক তখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক  গোলাম মোঃ আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডাঃ মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে এসব সেবা চলমান রয়েছে।
 গত ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব-পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় সেবা অব্যাহত ছিল। 
উপজেলার সেবাগ্রহীতারা জানান,ছুটির সময়েও স্বাস্থ্যসেবা পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। অনেকে জানান, জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা না পাওয়ার আশঙ্কা ছিল, কিন্তু উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই উদ্যোগ তাদের স্বস্তি দিয়েছে।
মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট,পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এসব সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরে আলম  ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি-ভারপ্রাপ্ত)  আব্দুর রহমান প্রামাণিক  বলেন “গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের ছুটিতেও আমরা নিশ্চিত করেছি যেন কোনো মা বা শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা।চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের টিম আন্তরিকভাবে কাজ করছে,যাতে প্রত্যেক সেবাগ্রহীতা প্রয়োজনীয় সহায়তা পান। এই কাজ করতে পারা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিটক নাম্বার দেখার উপায়

1

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

2

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

3

📱 “বাংলাদেশে মোবাইল ব্র্যান্ড ২০২৫: দেশি বনাম বিদেশি – কোনটা

4

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

5

জাফরান: গুণাগুণ, উপকারিতা, দাম ও ব্যবহার | Infomela24

6

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

7

নওগাঁর পত্নীতলায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

8

আক্কেলপুর জুলাই শহীদদের স্মৃতিতে ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম

9

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

10

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

11

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

12

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

13

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অন

14

জয়পুরহাটে সেনা অভিযানে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন ১৮২ যাত্রী

15

আক্কেলপুরে পুকুর নিয়ে উত্তেজনা: গুচ্ছগ্রামে রক্তচাপ বাড়াচ্ছে

16

বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নে ৪ দেশ থেকে যুদ্ধবিমান ও হেল

17

নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যান গেটের নির্মাণ কাজে অনিয়মের অভিয

18

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

19

IBS ও গ্যাস সমস্যা – কারণ, লক্ষণ ও সমাধান | Infomela24

20