ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : 
নওগাঁর আত্রাইয়ে ১১ জন মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাকৃতদের আটক করে পুলিশে সোর্পদ করায় প্রশংসায় ভাসছে গ্রামের যুব সমাজ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ এপ্রিল) উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে।
জানা যায়, আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন ভরতেঁতুলিয়া গ্রামে সাম্প্রতিক সময়ে মাদকসেবিদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে থাকে। এতে করে একদিকে গ্রামের ভাবমূর্তি ক্ষুন্ন হতে থাকে অপরদিকে মাদকাসক্তরা চুরিতে জড়িয়ে পড়ায় গ্রাম জুড়ে ছেঁচরা চোরের উপদ্রপ বৃদ্ধি পেতে থাকে।
 ফলে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে গ্রামের চুরি ঠেকাতে ও মাদক নির্মুলে উদ্যোগ নেন গ্রামের যুবসমাজ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার তারা ওই গ্রামের ১১ জন মাদকাসক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 
আটককৃতরা হলো ভরতেঁতুলিয়া গ্রামের তৌহিদুল ইসলাম (৩৬), রাজিব (২৮),রাজু (৩০), কাওছার প্রাং (২২), ইফতেখার আলী বিলাশ (২৯), আব্দুস ছালাম (৪২), ঝন্টু হাওলাদার (৩২), জনি প্রাং (২৭), আব্দুর রহামন সরদার (২৭), বাবু খন্দকার (৪৫) ও বাচ্চু (৩৭)।
 পরে পুলিশ তাদেরকে ইউএনও কার্যালয়ে নিয়ে গেলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত বসিয়ে ইফতেখার আলী বিলাশকে এক বছর, বাবু ও বাচ্চুসহ তিনজনকে তিন মাস এবং অপর সাতজনকে ছয় মাস করে কারাদন্ডাদেম দেন। 
আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, ভরতেঁতুলিয়া গ্রামের ১১ জন মাদকসেবিকে যুব সমাজ আটক করেন। তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

1

“মহা জাদু জানে” গান: হাবিব ওয়াহিদের নতুন ফিউশন এখন ভাইরাল,

2

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

3

“একটি দেশের জন্য রাডারের গুরুত্ব ও এটি কিভাবে কাজ করে | Info

4

কালাইয়ে পাঁচগ্রাম দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আঞ্জুম

5

দুপচাঁচিয়ায় হত্যা মামলায় আ’লীগ নেতা আমিন মহলদার গ্রেপ্তার

6

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

7

বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন

8

কালাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

9

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

10

জয়পুরহাটে আদালত অবমাননায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

11

পুরহাটে কৃষি বিভাগের পার্টনার ফিড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

12

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

13

আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ পাঁচ দিন পর মায়ের মামলা

14

বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের মধ্যে ভিন্নমত

15

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

16

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

17

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

18

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম ২৩ করার প্রস্তাব গণ অধি

19

ধামইরহাটে দুর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন

20