ইং
infomela24 ডেক্স:
প্রকাশঃ 28-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

জাতীয় স্বার্থে দল–মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে 'মাওলানা আব্দুস সুবহান রহ.: তৃণমূল থেকে শীর্ষে' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, "একটি মানবিক বাংলাদেশ গড়তে হলে দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র ঐক্যই এ জাতিকে বিজয়ের দিকে এগিয়ে নিতে পারে।"
তিনি আরও বলেন, মাওলানা আব্দুস সুবহান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দলমত নির্বিশেষে সবার মুগ্ধতা অর্জন করেছিলেন।
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের মুখে কনডেমড সেলে মৃত্যুর প্রহর গুনেও আব্দুস সুবহান কখনো ভীত হননি। বরং জেলে থেকেও বন্দিদের খোঁজখবর রাখতেন এবং সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখতেন। শফিকুর রহমানের ভাষায়, "নেতৃত্ব দিতে হলে মানুষের প্রতি ভালোবাসা ও বোঝাপড়া থাকতে হয়, যা আজ বড় অভাব।"

তিনি বলেন, "দেশ ও মানুষকে ভালোবাসলে পালিয়ে যাওয়া যায় না। জামায়াত নেতারা তাঁদের আস্থাশীল ভূমিকা দিয়ে তা প্রমাণ করেছেন।"

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "জুলাই বিপ্লবের পর বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমান করতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল। অথচ আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে।"

বইটির লেখক আলী আহমাদ মাবরুর ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন শামীম সাঈদী, ব্যারিস্টার নাজিব মোমেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

1

আমাজন জঙ্গল: পৃথিবীর সব থেকে বড় ও রহস্যময় বনভূমি

2

রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ কোটি ৩৬ লক্ষ ট

3

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

4

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

5

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

6

দুপচাঁচিয়ায় সাবেক সংসদ সদস্য এ্যাড. নূরল ইসলাম সহ ৯জনের বির

7

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

8

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালিন বৃত্তি প্

9

মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় সেনা সদস্যসহ ৪ জন

10

পোরশা সীমান্তে বাংলাদেশী রাখালকে হত্যার ৩দিন পর অর্ধগলিত লাশ

11

নারী সংক্রান্ত অভিযোগে সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্ত

12

গণমাধ্যম কর্মীদের নিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আ

13

ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্র ফাঁস এর ঘটনায় জড়িতদের শাস

14

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

15

সান্তাহারে সরকারি ভিডব্লিউবি’র ২৯ বস্তা চাল জব্দ, এতিমখানা

16

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল

17

আক্কেলপুরে জীবন ঝুঁকিতে ২’শ শিশু শিক্ষার্থী

18

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

19

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

20